🌱 কনফিডর ৭০ ডব্লিউ জি কীটনাশক
কনফিডর ৭০ ডব্লিউজি একটি উন্নতমানের নেয়িকোটিনয়েড (Neonicotinoid) গ্রুপের কীটনাশক, যা পোকাদের স্নায়ুতন্ত্রে আক্রমণ করে তাদের দ্রুত নিস্তেজ করে এবং শেষ পর্যন্ত মেরে ফেলে। এটি স্পর্শ (contact) ও আহার (stomach) উভয় প্রকার ক্রিয়ায় কাজ করে।
⚙️ কনফিডর ৭০ ডব্লিউজি গুণাবলী:
কনফিডর ৭০ ডব্লিউজি এর মূল উপাদান হলো ইমিডাক্লোপ্রিড, নিচে এই ইমিডাক্লোপ্রিড এর কার্যপদ্ধতি উল্লেখ করা হলো।
ইমিডাক্লোপ্রিড: এটি নেয়িকোটিনয়েড শ্রেণীর একটি কীটনাশক, যা পোকাদের স্নায়ুতন্ত্রকে সরাসরি প্রভাবিত করে পোকার দ্রুত মৃত্যু নিশ্চিত করে। পত্রভেদি গুণ থাকার জন্য এটি পাতা ও গাছের অভ্যন্তরেও প্রবেশ করে পোকা দমন করে। এটি বিশেষ করে শোষক পোকাদের বিরুদ্ধে খুব কার্যকর যেমন- সাদা মাছি, এফিড, হপার, থ্রিপস, লিফ হপার ইত্যাদি।
কনফিডর ৭০ ডব্লিউজি এর কার্যকারিতা:
- পোকাদের স্নায়ুতন্ত্র ব্লক করে দ্রুত মৃত্যু ঘটায়
- সিস্টেমিক হওয়ায় গাছের ভেতরে প্রবেশ করে ভেতরের পোকাও দমন করে
- ট্রান্সল্যামিনার কার্যপ্রণালী থাকায় পাতার দুই পাশেই কাজ করে
- দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে
- নতুন পোকা জন্মানো ও বংশবিস্তার কমায়
- কম ডোজেই কার্যকর ফলাফল দেয়
🐛 যে সকল পোকাগুলো দমন হবে?
- সাদা মাছি (Whitefly)
- এফিড (Aphid)
- জেসিড (Jassid)
- থ্রিপস (Thrips)
- ব্রাউন প্ল্যান্ট হপার (BPH)
- মিলিবাগ (Mealybug)
- স্কেল ইনসেক্ট (Scale insect)
- উইপোকা (Termite)
- লিফ হপার
- অন্যান্য শোষক পোকামাকড়
🌾 ব্যবহারযোগ্য ফসল:
- ধান
- সবজি (বেগুন, টমেটো, মরিচ, শসা)
- আলু
- তুলা
- ডাল জাতীয় ফসল
- ফল গাছ (আম, পেঁপে ইত্যাদি)
🧪 ব্যবহারবিধি:
- টার্গেট পোকা: সাদা মাছি, হপার, উইপোকা, এফিড, জেসিড, কারেন্ট পোকা (BPH), মিলিবাগ বা ছাতরা পোকা, গান্ধি পোকা, নলি মাছি (Gall midge), মশা, আশ পোকা, Scale Insect ইত্যাদি শোষক পোকা।
- প্রয়োগমাত্রা: সাধারণত ০.২ – ০.৩ গ্রাম / লিটার পানি
- স্প্রে পদ্ধতি: পোকাগুলির আক্রমণ দেখাগেলে সকাল অথবা বিকালের সময় কনফিডর ৭০ ডব্লিউজি সঠিক মাত্রায় পানি মিশিয়ে ভালোভাবে গুলিয়ে গাছের পাতা ও কাণ্ডে সমানভাবে স্প্রে করতে হবে।
- সময়: সকলা অথবা বিকাল (অতিরিক্ত তাপমাত্রা ও প্রচণ্ড রোদে স্প্রে দিবেন না)
- ⚠️ সতর্কতা: স্প্রে করার সময় মাস্ক, গ্লাভস ব্যবহার করুন, বাতাসের বিপরীতে স্প্রে করবেন না, শিশু ও গবাদিপশুর নাগালের বাইরে রাখুন।
📦 প্যাকেটের বিস্তারিত:
- প্রোডাক্টের নাম: কনফিডর ৭০ ডব্লিউজি
- প্যাকেট সাইজ: ২ গ্রাম
- মূল উপাদান: ইমিডাক্লোপ্রিড ৭০%
- বালাইনাশক রেজিস্ট্রেশন নম্বর: 1258
- বাজারজাতকারী: বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, বাংলাদেশ
প্রয়োগ মাত্রা:
| ফসল | পোকা | প্রতি ১০ লিটার পানিতে |
| ধান | BPH, জেসিড, এফিড | ২ গ্রাম |
| সবজি | সাদা মাছি, থ্রিপস, এফিড | ২ গ্রাম |
| আম | হপার | ২ গ্রাম |
| পটল | সাদা মাছি | ২ গ্রাম |
| ফল গাছ | মিলিবাগ, স্কেল ইনসেক্ট | ২ গ্রাম |








Reviews
There are no reviews yet.