হুইপ সুপার ৯ ইসি আগাছানাশক (Whip Super 9 EC)
একটি অন্তর্বাহী গুণসম্পন্ন নির্বাচিত আগাছানাশক, যা জমি থেকে চিকন পাতা জাতীয় আগাছা দমন করতে ব্যবহৃত হয়। হুইপ সুপার ৯ ইসি-এর ভিতরে আছে প্রতি লিটারে ৯০ গ্রাম ফেনোক্সাপ্রপ-পি-ইথাইল। এটি বিশেষ করে গ্রাসি আগাছা দমনে অসাধারণ কার্যকর। নিচে এই পণ্য সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হলো।
⚙️ কার্যপদ্ধতি
হুইপ সুপার ৯ ইসি-এর ফেনোক্সাপ্রপ-পি-ইথাইল আগাছার সবুজ অংশ (পাতা ও কাণ্ড) দিয়ে দ্রুত শোষিত হয় এবং ACCase এনজাইম বন্ধ করে ফ্যাটি অ্যাসিড সিন্থেসিস প্রক্রিয়া ব্যাহত করে। ফলে আগাছা খাদ্য তৈরি করতে পারে না, বৃদ্ধি থেমে যায় এবং ধীরে ধীরে শুকিয়ে মারা যায়। সাধারণত ৫–১০ দিনের মধ্যে আগাছা সম্পূর্ণরূপে নষ্ট হয়। এটি ফসলের জন্য নিরাপদ কিন্তু চিকন পাতার আগাছার জন্য অত্যন্ত শক্তিশালী।
🌾 যে ফসলে ব্যবহার করা যায়:
পাঠ, সয়াবিন, তুলা, মুগ/মাসকলাই, চিনাবাদাম, আলু, পেঁয়াজ, সরিষা, লাউ, কুমড়া, মরিচ, রসুন, আদা, হলুদ, বিভিন্ন চওড়া পাতা ফসল ইত্যাদি।
🌱 যে আগাছা দমন করে:
চিকন পাতা জাতীয় আগাছা যেমনঃ শ্যামা, ক্ষুদে শ্যামা, দূর্বা ঘাস, বিরকিন্নি, চাপড়া ঘাস, উলু ঘাস, জংলি ধানের চারা ইত্যাদি।
🧪 ব্যবহারবিধি:
- সময়: ফসলে যেকোনো বয়সে ব্যবহার করা যায়, তবে আগাছা ৩–৫ পাতার অবস্থায় (২–৪ টিলারিং স্টেজ) প্রয়োগ করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।
- পদ্ধতি: প্রয়োজনীয় পরিমাণ পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে সমানভাবে স্প্রে করুন।
- মাত্রা: প্রতি লিটার পানিতে ২.০ – ৩.৫ মিলি হুইপ সুপার ৯ ইসি। প্রতি ৩৩ শতক জমিতে প্রায় ১০০ মিলি প্রয়োজন হয় (আগাছার ঘনত্ব অনুসারে)। স্প্রে করার সময় জমিতে আর্দ্রতা থাকলে সর্বোচ্চ ফলাফল পাবেন।
📦 পণ্যের প্যাকেটের বিস্তারিত
- প্রোডাক্টের নাম: হুইপ সুপার ৯ ইসি (Whip Super 9 EC)
- প্যাকেট সাইজ: ১০০ মিলি
- মূল উপাদান: ফেনোক্সাপ্রপ-পি-ইথাইল ৯%
- বালাইনাশক রেজিস্ট্রেশন নং: AP-1709
- বাজারজাতকারী কোম্পানি: বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, বাংলাদেশ
⚖️ প্রয়োগমাত্রা:
| ফসল | আগাছা | ১ লিটার পানইতে |
| পাঠ | চিকন পাতা জাতীয় আগাছা | ২.৫ – ৩.০ মিলি |







Reviews
There are no reviews yet.