নিম খৈলের কার্যকারিতা:
পোকার হরমোন প্রক্রিয়া এবং এদের বেড়ে ওঠাতে বাধা দেয়। অপরিণত বা ছোট পোকা গাছ পালার যেন ক্ষতি করতে না পারে তা নিয়ন্ত্রণ করে।
নিম খৈলের উপকারিতা:
- নিমের খৈল মাটির উর্বরতা বাড়ায়।
- নিম খৈলের বিভিন্ন ঔষধি গুণাগুণ রয়েছে।
- ব্যাকটেরিয়া নাইট্রোজেনীয় যৌগগুলোকে নাইট্রোজেন গ্যাসে রুপান্তর হতে বাধা দেয় নিম খৈল।
- শেকড় বৃদ্ধিতে সহায়তা করে।
- মাটির গঠন, পানির ধারণক্ষমতা এবং বায়ু চলাচল করতে সাহায্য করে।
- ইউরিয়া সার বাষ্পীভুত হতে রোধ করে ফলে মাটিতে সারের কার্যকারিতা থাকে । যার ফলে গাছ দীর্ঘদিন যাবৎ সার গ্রহণ করতে পারে।
নিম খৈল ব্যবহার পদ্ধতি:
- ঝুরঝুরে মাটির সাথে ১৫ দিন পর পর ছোট আকারের টবের জন্য এক থেকে দেড় মঠ এবং বড় ড্রামের জন্য তিন থেকে চার মুঠ নিমের খৈল মিশিয়ে নিতে হবে।
- ৭ থেকে ১০ দিন সময় নিয়ে ১০ লিটার পানিতে ১ কেজি মিন খৈল ভালভাবে মিশিয়ে দিতে হবে।
- কাঠি দিয়ে প্রতিদিন ভালভাবে নেড়ে দিতে হবে।
- গাছের পোকামাকড় দমনে খৈল ভেজা পানি গাছের উপরে স্প্রে করলে ভাল ফলাফল পাওয়া যায়।



Reviews
There are no reviews yet.