হাড়ের গুঁড়ো কার্যকারিতা:
- এটি যেকোন গাছে ব্যবহার করা যায় যেমন: ফুল, ফল, সবজি ইত্যাদি।
- এটি জৈব সার তাই পরিবেশ বান্ধব।
- উদ্ভিদে ক্যালসিয়াম ও ফসফরাসের ঘাটতি হলে এই জৈব সার প্রয়োগে সেই ঘাটতি পূরণ করে।
- যেসব গাছে সহজে ফল, ফুল আসে না সেইসব গাছে কার্যকর ভূমিকা রাখে এই সার।
- শেকড় বৃদ্ধিতে সাহায্য করে।
- গাছে ফসফরাসের অভাবে গাছ ঝিমিয়ে যায়, গাছের বৃদ্ধি হয়না । কিন্তু হাড়ের গুঁড়ো ব্যবহারে ফসফরাসের ঘাটতি দূর হয় এবং গাছের স্বাভাবিক বৃদ্ধি হয়।
- ফলন বেশি হয় এবং ফুল ও ফলের আকার বড় হয় ।
- টমেটো, ক্যাপসিকাম ও মরিচের ব্লোজম ইন্ড রট রোগ দূর করে।
- গাছে প্রয়োগ করা অন্যান্য সার সহজেই পরিবহন করতে সাহায্য করে এই প্রাকৃতিক গাছ।
- অনুজীবের কার্যকারিতা ও সংখ্যা বৃদ্ধি করে।
- হাড়ের গুঁড়া ব্যবহারের ফলে গাছের সঠিক মাত্রায় বৃদ্ধি হয় এবং সালোকসংশ্লেষণে সহায়তা করে।
ব্যবহারের নিয়ম:
মাটির pH 7 এর উপরে থাকলে হাড়ের গুঁড়ো ব্যবহার করা উচিত না। কারণ অ্যালকালাইন মাটিতে এই প্রাকৃতিক সার ব্যবহার করলে ভাল ফলাফল পাওয়া যায় না। তাই pH 7 এর নিচে থাকলে ব্যবহার করতে হবে।
সর্তকীকরণ:
হাড়ের গুঁড়ো ব্যবহার করার সময় অবশ্যই চামচ বা হাতে গ্লাভস ব্যবহার করা উচিত। খালি হাতে স্পর্শ করলে হাত খুব ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। নইলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে।


Reviews
There are no reviews yet.