Neem Oil – নিম তেল

200.00৳ 

বাগানে নিম তেল কেন ব্যবহার করবেন?

“একুশ শতকের বৃক্ষ” নামে পরিচিত নিম একটি বহুল প্রচলিত এবং ওষুধে গুণে ভরপুর উদ্ভিদ। বলা হয়ে থাকে, নিমের এমন কোন অংশ নেই যেটা কাজে লাগে না। পাতা, ফল, বীজ থেকে শুরু করে বাকল, শিকড় ইত্যাদি প্রায় সকল অংশ থেকেই মানুষ কিছু নাকি কিছু উপকার পেয়ে থাকে। নিমের বহুমুখী উপকারী ব্যবহারের মধ্যে নিম তেল অন্যতম। তাহলে চলুন জেনে নেওয়া যাক নিম তেলের বিস্তারিত –

নিম তেল কি?

নিম থেকে বাণিজ্যিক ভাবে উৎপাদিত পণ্যগুলোর মধ্যে নিম তেল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিম গাছের বীজ এবং ফলের নির্যাস থেকেই নিম তেল তৈরি করা হয়। জৈব কীটনাশক হিসাবে এর জুড়ি মেলা ভার। সাধারণত খাঁটি নিম তেল উৎপাদন প্রক্রিয়ার উপর নির্ভর করে সোনালি হলুদ, হলুদাভ বাদামী, কালচে বাদামী, লালাভ বাদামী ইত্যাদি রঙের হতে পারে। খাঁটি নিম তেলে চিনাবাদাম এবং রসুনের গন্ধ মিশ্রিত একটা কড়া গন্ধ পাওয়া যায়। ট্রাইটারপেনয়েড যৌগ থাকার কারণে এটি তেতো স্বাদযুক্ত হয়ে থাকে।

উপাদান:

আজাদিরচটিন (Azadirachtin), ট্রাইটারপেনয়েড, এন্টি অক্সিডেন্ট, ক্যালসিয়াম, ফ্যাটি এসিড, ভিটামিন ই ইত্যাদি।

উপকারিতা:

* পোকা মারার অন্যান্য কীটনাশকের অনেক পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিন্তু নিম তেল সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

* এটি ক্ষতিকর কীটপতঙ্গের হরমোনের ভারসাম্যকে ব্যাহত করে ফলে গাছের যথাযথ ফলন নিশ্চিত হয়।

* জৈব বালাইনাশক এজন্য প্রয়োগের সময় পরিমাণে কিছুটা কম বা বেশি হলেও গাছ বা পরিবেশের কোনো ক্ষতি হয় না।

* পানিতে নিম তেল মিশিয়ে গাছের গোড়ায় দিলে পোকামাকড়, ছত্রাক, মাকড়শা ইত্যাদি জীবাণুনাশ হয়।

* এটি ঔষধি গুণসম্পন্ন।

* ফলবান গাছে নিশ্চিন্তে ব্যবহার করা যায়,ফলের কোন ক্ষতি হয়না।

* উপকারী কীটপতঙ্গ এবং মৌমাছির কোন ক্ষতি করে না।

* পরিপক্ক ফল গাছেও ব্যবহার করা যায়। ফুল, ফল, শাকসবজি ইত্যাদি গাছে ফুল ফল সংগ্রহের দিন পর্যন্ত ব্যবহার করা যায়।

198 in stock

ফোনে অর্ডার করুন পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন