ব্যানানা আম—এটি একটি বিশেষ জাতের সুস্বাদু আম, যার স্বাদে আছে অনন্যতা, গন্ধে এক মনোমুগ্ধকর আবেশ। এর আকৃতি একটু লম্বাটে ও পাতলা, ভেতরের টেক্সচার একেবারেই মসৃণ ও আঁশবিহীন।
-
অত্যন্ত মিষ্টি ও রসালো – স্বাদে গাঢ় মিষ্টি এবং প্রচুর রসযুক্ত, খেতেই মন ভরে যায়।
-
আঁশবিহীন ও মসৃণ টেক্সচার – খাওয়ার সময় জিভে আঁশ লাগে না, একেবারে মোলায়েম টেক্সচার।
-
বড় আকৃতি ও ভারী ওজন – প্রতি কেজিতে ৩-৪ টি আম।
-
পাতলা ছাল – সহজে ছড়ানো যায়, ফলে খাওয়ার সময় ঝামেলা কম।
-
বিশেষ ঘ্রাণ – প্রাকৃতিক সুগন্ধ আমটিকে করে তোলে আরও আকর্ষণীয়।
ব্যানানা ম্যাঙ্গো-এর গল্প
আধুনিক জাতের আমের মধ্যে ব্যানানা ম্যাঙ্গো এখন বিশ্বজুড়ে সমাদৃত। মূলত থাইল্যান্ডের একটি বিশেষ জাত হিসেবে এটি আকৃতি ও স্বাদের জন্য ব্যাপক জনপ্রিয়। আমটি দেখতে অনেকটা সাগর কলার মতো লম্বাটে ও সরু হওয়ায় একে “ব্যানানা ম্যাঙ্গো” বলা হয়। এটি থাই ভাষায় “Nam Dok Mai” (নাম ডক মাই) নামে পরিচিত, যা সারা বিশ্বের সেরা মিষ্টি আমের জাতগুলোর মধ্যে অন্যতম হিসেবে গণ্য করা হয়।
কেন এই আম বিশেষ?
লম্বাটে (কলার মতো)
আকৃতি
সম্পূর্ণ আঁশহীন
আঁশ
৭৬–৭৮%
খাদ্যযোগ্য অংশ
২–৩ পিস
প্রতি কেজি
সেরা পছন্দ
উপহার হিসেবে
এই আমটি কেন অনন্য?
এই আমটির বিশেষত্ব হলো এর আকর্ষণীয় গঠন এবং সম্পূর্ণ আঁশহীন পাল্প। এর খোসা এবং আঁটি অত্যন্ত পাতলা হওয়ায় আমের প্রায় ৭৬-৭৮% অংশই খাদ্যযোগ্য। এটি আকারে বেশ বড় হয়, সাধারণত গড়ে ২-৩ টি আমেই এক কেজি হয়ে যায়। উচ্চ মিষ্টতা এবং অসাধারণ ফ্লেভারের কারণে এটি যেমন ভোজনরসিকদের প্রিয়, তেমনি চমৎকার দেখতে হওয়ায় প্রিয়জনদের জন্য উপহার হিসেবে এটি সেরা একটি অপশন।
🍋 স্বাদ ও ঘ্রাণ
মাঝারি মিষ্টি, হালকা সুগন্ধি, শাঁস কমলা। ঠান্ডা অবস্থায় খেতে অসাধারণ।
🏡 পাকানো ও সংরক্ষণ
পাকা অবস্থায় পাঠানো হয়। দ্রুত খাওয়া ভালো, ৩-৪ দিনের বেশি রাখবেন না।
বিস্তারিত স্পেসিফিকেশন
ডেলিভারির সময়
আবহাওয়ার পরিস্থিতি এবং আমের পূর্ণ পরিপক্কতার ওপর নির্ভর করে আমরা জুন মাসের শুরুতে এই আমটি ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ।
আমাদের নিজস্ব জমিতে, নিজেদের বাগানের গাছ থেকে সরাসরি সংগৃহীত এই আম আমরা পৌঁছে দেব আপনার ঠিকানায়।




Reviews
There are no reviews yet.